সংগৃহীত ছবি
সারাদেশ

মাটিতে পুঁতে রাখা বিধবার লাশ উদ্ধার

জেলা প্রতিবেদক: যশোর জেলার ফতেপুর গ্রামের সন্ন্যাসী বটতলা এলাকার মাটিতে পুঁতে রাখা সোনাবানু (৪০) নামে এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: কমছে যমুনার পানি

শুক্রবার (১২ জুলাই) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে বাড়ি থেকে দূরে একটি বাগানের মধ্যে ছড়ানো ছিটানো মাটি দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে সোনাবানুর লাশ উদ্ধার করে।

স্বজনদের দাবি, স্বামী মারা যাওয়ার পর এক সন্তান নিয়ে ২য় বিয়ে করেন সোনাবানু। সেই স্বামীর আগের ঘরে স্ত্রী ও সন্তান ছিল। ২য় স্বামীর ঘরে সোনাবানুর আরও দুটি সন্তান হয়। ২য় স্বামী মারা যাওয়ার পর সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে সতীনের ছেলের সঙ্গে তার বিরোধ শুরু হয়। ওই বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। শিগগিরই হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা