সংগৃহীত ছবি
সারাদেশ

বাস দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিক

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের ১ যাত্রী নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও ৫জন যাত্রী।

শনিবার (১৩ জুলাই) সকালের দিকে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ৬০ কি.মি ঝোড়ো হাওয়ার শঙ্কা

নিহত ব্যক্তি, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে জানায় পুলিশ।

এ সময় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ার বেগম (৪৫) নামের ১ নারীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের (ওসি) অফিসার্স ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু জানান, শনিবার সকল পৌনে ৭টায় রাজিব নামের ১টি যাত্রীবাহী বাস ঘটনাস্থলেই যাত্রী নামাচ্ছিল। এই সময়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দোলা নামের আকেটি দ্রুতগামী বাস এসে এটিকে সজোরে ধাক্কা দিলে বাসে থাকা ৬ যাত্রী গুরতর ভাবে আহত হয়। এ সময় আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের ১ যাত্রী নিহত হয়।

আরও পড়ুন: পানিতে ডুবে শিশুর মৃত্যু

তিনি আরও জানান, এরপর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরে ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। এরপর দুর্ঘটনা কবলিত বাস ২টিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা