সভাপতি এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক মো. নুর আলম শেখ
সারাদেশ

মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক:

মোংলা (বাগেরহাট): দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নতুন এ কমিটির সভাপতি হলেন এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক মো. নুর আলম শেখ। ৯ সদস্যের কমিটির অন্য নেতারা হলেন সহ সভাপতি আবু সাইদ খান ও স্বদেশ মণ্ডল, সদস্য নরেশ চন্দ্র হালদার, সুনীতি রায়, রঞ্জন কুমার শিকদার, আরিফা সুলতানা ও রীতা সরকার।

এ কমিটির কর্মএলাকা উপজেলার প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থাকবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আব্দুল গাফফার স্বাক্ষরিত ও অনুমোদনকৃত পুনর্গঠিত এ কমিটির মেয়াদকাল ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে পুনর্গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা