নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন
সারাদেশ

স্বাস্থ্য কর্মকর্তাকে জীবননাশের হুমকি, ছয়দিনেও জিডি নেয়নি থানা!

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জীবননাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ছয়দিন পার হলেও নলছিটি থানা কর্তৃপক্ষ অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞাত কারণে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া হয়নি।

গত ১৯ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলী পারভীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিত অভিযোগটি করেন। এ ব্যপারে নলছিটি থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শকের সরকারি নম্বরে ফোন করা হলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

অভিযোগে প্রকাশ, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলী পারভীনকে মোবাইল ফোনে কল দিলে তিনি কল গ্রহণ করে কে বলছেন জানতে চান। ভাইস চেয়ারম্যান শাহীন তার নম্বর চিনতে না পারায় ক্ষিপ্ত হয়ে শিউলী পারভীনকে নানা অশ্লীল ভাষা ব্যবহার করে জীবননাশের হুমকি দেন। এক পর্যায় শাহীন বলেন, ‘নলছিটিতে কিভাবে চাকরি করেন, তা তিনি দেখে নেবেন। শাহীন ডা. শিউলীকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘নিজেকে ডাক্তার ডাক্তার মনে করেন। আপনার মতো দুইজন ডাক্তার আমাদের বাসায় কাজ করেন।

ডা. শিউলী পারভীন বলেন, ‘আমি নলছিটিতে নতুন এসেছি। সকলের নম্বর আমার মোবাইলে সেভ করা নেই। তবে বিশিষ্ট ব্যক্তিদের নম্বর আমার ডায়রিতে লেখা আছে। নম্বর সেভ না থাকায় আমি তাকে, কে বলছেন প্লিজ- জিজ্ঞেস করি, এটা কি কোনো অপরাধ?। কে বলছেন বলার পর পরই ভাইস চেয়ারম্যান আমাকে অশ্লীল ভাষা ব্যবহার করে নানা হুমকি ধামকি দিতে থাকেন। ভবিষ্যতে তিনি আমাকে বিপদের মধ্যে ফেলতে পারেন, এ আশঙ্কায় এবং আমার নিরাপত্তার কারণে আমি থানায় অভিযোগ করি । কিন্তু ছয়দিন পার হলেও কেন থানা কর্তৃপক্ষ জিডি নেয়নি, তা আমি বলতে পারছি না । তবে এ ঘটনায় আমি আতঙ্কিত। আমি বিষয়টি সংসদ সদস্য , জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও জানিয়েছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা