খুলনা
সারাদেশ

১৪৪ ধারা জারিতে বন্ধ পাল্টাপাল্টি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময় একই স্থানে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ফলে দুটি সমাবেশই হতে পারেনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩টা ১০ মিনিটে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, সেনহাটির শিববাড়ি মাঠে বিকেল ৪টায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশ ছিলো। ওই স্থানে একই সময়ে দুটি সমাবেশ থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাতে সভা, বিক্ষোভ, মিছিল, সমাবেশ নিষিদ্ধ করা হয়। যা আজ রাত ১০টা পর্যন্ত বহাল থাকবে।

রাষ্ট্রায়ত্ব পাটকল অবিলম্বে চালু , দুর্নীতি-ভুলনীতি ও লুটপাট বন্ধ এবং অবসরপ্রাপ্তসহ সব শ্রমিকদের পাওনা এককালীন পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিকেল ৪টায় পূর্বঘোষিত কর্মসূচি ছিলো। হঠাৎ করে সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগ একই সময়ে একই মাঠে সমাবেশ ডাকে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা