ফরিদপুরে পাট ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন
সারাদেশ

ফরিদপুরে পাট ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: পাট ব্যবসায়ী আ. হামেদ মোল্যা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

কানাইপুর বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ী ও মোল্লা ট্রেডার্সের মালিক নিহত হামেদ মোল্যা কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের মৃত মনু মোল্লার ছেলে। গত ২৭ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে আসেননি তিনি। পরদিন ২৮ আগস্ট সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে গ্রামের মোতালেব মিয়ার ধানক্ষেত থেকে কোতোয়ালি থানা পুলিশ হামেদ মোল্যার মরদেহ উদ্ধার করে

হামেদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বাজারের প্রধান সড়কে এ মানববন্ধনে অংশ নেন কয়েকশত পাট ব্যবসায়ী ও নিহতের পরিবারের সদস্যরা।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো. খোকন মাতুব্বর, বাবুল খান, নিহতের স্ত্রী কোহিনুর বেগম, ভাই শহীদ মোল্যা, ছেলে জিসান প্রমুখ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

প্রতারণা এড়াতে করদাতাদের এনবিআরের সতর্কতা 

কর নথি অডিটের কথা বলে কিংবা অডিট থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে একদল প্রতারক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা