ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় উপকূলজুড়ে কোস্টগার্ড মোতায়েন  

ভোলা প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার উপকূলীয় নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়ছে কোস্টগার্ড।

আরও পড়ুন: আরসার ৪ সন্ত্রাসী গ্রেফতার

রোববার (১৯ মে) সকালে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন’র মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার উপকূলীয় নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড মোতায়েন রয়েছে।

আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অয়োজনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড আজ থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ কোস্টগার্ড ভোলা জেলার সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে।

এছাড়া ভোলা সদর ও দৌলতখান উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ও চর অঞ্চলে অবস্থিত কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্টগার্ড পর্যাপ্ত জনবল উচ্চ গতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

শুধু তাই নয়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর চর ইউনিয়ন ও ওয়ার্ডের ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিপুল সংখ্যক কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক আদালতের একাধিক ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন: সৌদি পৌঁছালেন ২৮৭৬০ হজযাত্রী

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলার ৩ উপজেলার মোট ৩৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

ভোলার এ ৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ৫১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৬৪৭ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮৪১ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা