সংগৃহীত ছবি
সারাদেশ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৪

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাশপুর এলাকায় এবং একই উপজেলার চাপাইল সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষক, ১ শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শনিবার (১৮ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেবাসুর গ্রামের কানাই দাসের ছেলে ও শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস (৫৭), একই উপজেলার কড়িগ্রামের রেবতী সরকারের ছেলে ও এম.এইচ.খান ডিগ্রি কলেজের শিক্ষক বাবুল সরকার (৪৮), পুঁইশুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা (৪২) এবং গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামের বাবু শেখের ছেলে ও ৫ম শ্রেণির ছাত্র রামিম শেখ (১০)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বলেন, একটি মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ শহরে আসছিলেন শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস, এম.এইচ.খান ডিগ্রি কলেজের শিক্ষক বাবুল সরকার ও ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা। এ সময় মোটরসাইকেলটি হরিদাশপুর এলাকায় পৌঁছালে সেতু পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ৩ জন আহত হন।

আরও পড়ুন: সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মোল্লা মারা যায়। আহত দুই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক পিনাকী রঞ্জন দাস ও বাবুল সরকারও মারা যান।

অন্যদিকে, সদর উপজেলার চাপাইল সড়ক পার হওয়ার সময় ৫ম শ্রেণির ছাত্র রামিম শেখকে মাটি টানা একটি ট্রলি চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রামিম মারা যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা