সংগৃহীত
সারাদেশ

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে বাসে যাত্রী উঠানো নিয়ে বাক-বিতণ্ডার জেরে বাস কাউন্টারের সহকারী মঞ্জুরুল ইসলামের (২২) মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাস কাউন্টারের আরেক সহকর্মী মানিক (২০) গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার (১৮ মে ) দুপুরে হানি পরিবহনের বাস কাউন্টারে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিহত ব্যক্তি কুড়িগ্রামের উলিপুর উপজেলার মমিনুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকার মোকসেদের বাড়িতে ভাড়া থাকতেন ও বাইপাইল বাস্ট্যান্ডে হানি এন্টারপ্রাইজ নামের পরিবহন কাউন্টারে কাজ করতেন।

অপরদিকে গ্রেপ্তারকৃত আসামি নওগাঁর বদলগাছি উপজেলার আক্কেলপুর গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে। তারা দু’জনেই বাইপাইলে একই বাস কাউন্টারে কাজ করতেন।

পুলিশ জানান, আজ দুপুরে বাইপাইলে হানি এন্টারপ্রাইজে যাত্রী উঠানো নিয়ে মঞ্জুরুল ও মানিকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ সময় মানিক উত্তেজিত হয়ে মঞ্জুরুলকে মারধর করে। এরপর মঞ্জুরুল অচেতন হয়ে পড়লে তাকে পথচারীরা উদ্ধার করে হাবিব ক্লিনিকে নিয়ে আসে। এর পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বজ্রপাতে ৭ জনের মৃত্যু

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মানিককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

 ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া

সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ট্যাংকার জাহাজ এমটি...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে...

স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে বলে জানি...

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায়। আইন, বিচার ও...

 ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ৮ জেলায়

৮ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা...

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা