সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁও এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ফিরোজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার প্রয়াত আফছু মুন্সীর ছেলে বলে জানা গেছে।

আরও পড়ুন : সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে কোটগাঁও এলাকার কাজী কমরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে।

আরও পড়ুন : শ্যালককে কুপিয়ে হত্যা করল ভগ্নিপতি

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি নিয়মিত মাদক সেবনকারী ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় রাতে পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা