সারাদেশ

শ্যালককে কুপিয়ে হত্যা করল ভগ্নিপতি

জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী (৬০) নামে ১ কৃষককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বোন জামাই ও তার লোকজনদের বিরুদ্ধে।

শনিবার (১৮ মে) সকালের মাজগ্রামের খালের পাড় মাঠে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: নরসিংদীতে বজ্রপাতে নিহত ৪

নিহত কৃষক কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মুক্তার শেখের মেয়ের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ইউনুস আলীর ছেলের। মুক্তার হলো ইউনুস আলীর ভগ্নিপতি। তারা দু’জনেই একই গ্রামের বাসিন্দা। বিয়ের কিছুদিন যাওয়ার পর থেকেই ২ পরিবারের মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব। তারপর বেশ কয়েকদিন ধরে মুক্তার ও তার লোকজন ইউনুসের জমির ধান কাটতে বাধা দিয়ে থাকে এবং হত্যার হুমকি দেয়। এই ঘটনায় কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেন ইউনুস। শনিবার(১৮ মে) সকালে ইউনুস আলী কয়েকজন শ্রমিককে নিয়ে তার বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায়। এরপর পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তার, মুক্তারের ২ ছেলে, উজির, বাদশা, রহন, এহের, জহুরুল, ফরিদসহ প্রায় ৩০ জন লোক ইউনুসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর ভাবে আহত করেন। এর পরে আশঙ্কাজনক অবস্থায় ইউনুস আলীকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত কিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সময় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব জানান, মূলত ধান কাটাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর থেকে এই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় ইউনুস আলী নামে ১ ব্যক্তি নিহত হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রেণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা