সংগৃহীত
সারাদেশ

বোনের শ্বশুরবাড়িতে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে চাচাতো বোনের শ্বশুরবাড়ির উঠান থেকে স্বপন আলী (২৭) নামের এক যুবকের হাত-পা ভাঙা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ৫০ পার্সেন্ট ড্রাইভার চোখে দেখেন না

বুধবার ( ১৮ অক্টোবর) সকালে কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জালাল মোড় এলাকার আসাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত স্বপন চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আব্দুর রশিদের ছেলে। পেশায় তিনি একজন গাড়িচালক।

নিহত স্বজনদের অভিযোগ, স্বপনকে তার চাচাতো বোনের শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে উঠানে মরদেহ ফেলে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা।

আরও পড়ুন: দেশীয় অস্ত্রসহ আটক ৯

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে চাচাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসাদের বাড়ির উঠান থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় চুলকাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা