সংগৃহীত
সারাদেশ

ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে পাপিয়া আক্তার (৪৫) নামে ১ নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

নিহত নারী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা এলাকার মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে এবং শরিফুল ইসলামের স্ত্রী। বিয়ের পর থেকে স্বামীসহ তিনি বাবার বাড়িতেই থাকতেন। ঘটনায় অভিযুক্ত চাচা দুলা মিয়া একই গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে।

স্থানীয়রা বলেন, বাড়ির পাশের একটি জমি নিয়ে তাদের মধ্যে অনেক বিরোধ চলেছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে গাছ রোপণ করতে যায় চাচা।
এমত অবস্থায় বাধা দেন ভাতিজি পাপিয়া ও তার পরিবারের লোকজন। এই সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দুলা মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভাতিজির গলায় আঘাত করেন। এতে ভাতিজি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্য তার হয়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পারভিন নামে ১ নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এজাহার পাওয়ার পরে মামলা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা