ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে হাসপাতালে আগুন

জেলা প্রতিনিধি: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে ৬ তলা হাসপাতালটির দ্বিতীয় তলায় স্টোররুম থেকে এ আগুনের বিস্তৃতি ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে অফিস কার্যক্রম শুরুর আগেই স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং আশপাশ ধোঁয়ায় ছেয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। পরবর্তীতে জানানো যাবে।

আরও পড়ুন: আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়ায় অন্ধকার সৃষ্টি হয়।

স্টোররুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি ও ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির তথ্য বিস্তারিত পরে জানা যাবে।

এদিকে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোর্শেদ আলমসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা