ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠিতে প্রার্থীর ওপর হামলা, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কীর্তিপাশা মোড়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের ওপর হামলা ও তার গাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষরা।

আরও পড়ুন: বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মঙ্গলবার (১৪ মে) রাত ৮ টার দিকে সেখানে তার এক পথসভায় এলাকার কর্মী-সমর্থকদের সাথে মতবিনিময়কালে এ ঘটনা ঘটে। এ সময় পথসভায় উপস্থিত ইত্তেফাক সাংবাদিক শফিউল ইসলাম সৈকত চেয়ারের আঘাতে আহত হন এবং অপর এক সাংবাদিকের ক্যামেরা ক্ষতিগ্রস্থ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় প্রার্থী সুলতান হোসেন খানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন।

পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ প্রহরায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ফেন্সিডিলসহ আটক ২

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাইম বলেন, আহত সুলতান হোসেনের বাম সোল্ডারে গুরুতর আঘাত ছাড়াও মাথা ও জয়েন্টে আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছে।

সুলতান হোসেনের কর্মীরা জানায়, ঘটনাস্থলে তার একটি নির্বাচনী পথসভা চলছিল। হঠাৎ করেই নির্বাচনী প্রতিপক্ষ অপর চেয়ারম্যান প্রার্থী আরিফ খানের সমর্থকরা আমাদের উপর হামলা চালায়।

প্রথমে মারধর করা হয় সুলতান ভাইকে। এরপর চেয়ার দিয়ে বেধরক পিটুনি শুরু করে হামলাকারীরা। চেয়ার ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে উপস্থিত সাংবাদিকসহ আমাদের কমপক্ষে ২০ জনকে আহত করে। পুলিশ ছুটে না এলে আরও আহত হতো।

আরও পড়ুন: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঘটনাস্থলে উপস্থিত সাংবকাদিকরা জানান, প্রায় অর্ধ শতাধিক হামলাকারী আকস্মিক ঘটনাস্থলে এসে আমাদেরসহ সবাইকে পেটানো শুরু করে। এ সময় প্রার্থী সুলতান হোসেন খানকে তারা বেধরক পিটিয়ে আহত করেছে।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এলে সাথে সাথে তারা চলে যায়। এর আগে ধানসিঁড়ি ইউনিয়নের পুর্ব বিন্নাপাড়া ওয়ার্ডের সুলতান হোসেন খানের নির্বাচনী অফিস ভাংচুর করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: আরও ৫ দিন থাকতে পারে তাপপ্রবাহ

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিতুল ইসলাম জানান, প্রার্থী সুলতান হোসেন খানের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এতে তিনি আহত হওয়ায় পুলিশের সহায়তা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলেই মামলা ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে খান আরিফুর রহমান বলেন, কারা এ হামলা করেছে তা আমি জানি না। আমি সেখানে ছিলাম না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার!

বলিউড অঙ্গনে ধর্মীয় লিপি বা পবিত্র বাণী খচিত অলংকার ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা