ছবি: সংগৃহীত
অপরাধ

গাইবান্ধায় ফেন্সিডিলসহ আটক ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১১৮ বোতল ফেন্সিডিলসহ মো. রেজাউল করিম (৪৩) ও মো. হাবিব মিয়া (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: কনডেম সেলে না রাখার রায় স্থগিত

গ্রেফতাররা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার বকশীবাড়ী গ্রামের আবু তাহের সরদারের ছেলে মো. রেজাউল করিম ও একই উপজেলার টেপা পলাশী গ্রামের আ. মজিদের ছেলে মো. হাবিব মিয়া।

বুধবার (১৫ মে) সকালে র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: খাগড়াছড়ি-রাঙামাটিতে সড়ক অবরোধ

স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, ২ মাদক কারবারি লালমনিরহাট থেকে শুভ বসুন্ধরা বাসে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে গাইবান্ধার দিকে আসছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ব্রাক মোড় বাঁশকাটা এলাকায় চেকপোস্ট বসায়।

রাত ১টার দিকে মহাসড়কে ওই বাসে তল্লাশি চালিয়ে ১১৮ বোতল ফেন্সিডিল জব্দসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা