সংগৃহীত ছবি
সারাদেশ

কুকুরের কামড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত হাসান আলী (১৪) নামে ১ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: জাফর ওয়াজেদ ফের পিআইবির ডিজি

মৃত হাসান আলী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার জাইদুল হকের ছেলে। তিনি উপজেলার কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের প্রতিবেশী দাদি স্বপ্না বেগম বলেন, গত (২০ এপ্রিল) উপজেলার পানিমাছকুটি গ্রামে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসা ১টি পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। এর পরে তাকে স্থানীয়ভাবে কবিরাজি ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করান তার পরিবার। এর ফলে হাসান আলীর অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যায়।

আরও পড়ুন: আজ হজ কার্যক্রমের উদ্বোধন

নিহত শিক্ষার্থীর সহপাঠী মাসুদ পারভেজ জানান, হাসান আলী খুবই মেধাবী একজন ছাত্র ছিল। সে সঠিক চিকিৎসার অভাবে মারা গেল।

এই ব্যাপারে কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগার আলী জানান, হাসান আলী আমাদের বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার এই মৃত্যু সত্যিই কষ্টকর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা