সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীর লাশ রেখে পালালো স্বামী

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফলে তাকিয়া (১৮) নামে ১ গৃহবধূরর লাশ ফেলে পালিয়ে গেছেন স্বামী।

মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: আজ হজ কার্যক্রমের উদ্বোধন

মৃত নারী সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের হোসেন হাওলাদারের মেয়ে তাকিয়া এবং বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার ফজলু গাজীর ছেলে মো. মিরাজ হোসেন। ১ বছর
হয়েছে তাদের বিয়ের।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ডোনাল্ড লু

তাকিয়ার ভাবী ঝুমুর জানান, বিয়ের পর থেকেই তাকিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মিরাজ। যৌতুকের জন্য তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা হতো তাকে। গত ৩ দিন ধরে তাকিয়াকে প্রচুর মারধর করেন মিরাজ। এই বিষয়টি মোবাইলে তার ছোট ভাইকে জানান। এর পরে মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাকিয়ার অসুস্থতার কথা বলা হয়। এরপর বেলা ১১টার দিকে তাকিয়ার মা হনুফা বেগম বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জোর করে তার স্বাক্ষর নেন কিছু যুবক। এ সময় হনুফা বেগমকে বলা হয় তার মেয়ে আত্মহত্যা করেছে। তার পরই স্বামী মিরাজ হাসপাতাল থেকে পালিয়ে জান।

আরও পড়ুন: খাল থেকে শ্রমিকের লাশ উদ্ধার

নাম প্রকাশ না করার শর্তে বাউফল হাসপাতালের এক নার্স জানান, তাকিয়ার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে।

তাকিয়ার মা হনুফা বেগম জানান, মো: মিরাজ একজন মাদকাসক্ত ব্যক্তি। ঐ যৌতুকের জন্য আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। এদিকে মারধর করে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন তাকিয়ার শ্বশুর ফজলু গাজী।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এর রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা