সংগৃহীত ছবি
জাতীয়

জাফর ওয়াজেদ ফের পিআইবির ডিজি 

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক জাফর ওয়াজেদ ফের প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ।

আরও পড়ুন: কৃষককে হয়রানি করলেই ব্যবস্থা

মঙ্গলবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাফর ওয়াজেদের আগের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২০ এপ্রিল শেষ হয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জাফর ওয়াজেদ ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’ এর ধারা ৯ (২) অনুযায়ী এ নিয়োগ পেয়েছেন তিনি। যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন: আজ হজ কার্যক্রমের উদ্বোধন

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দেন। এরপর কয়েক দফা বাড়ে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা