সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় মেঘনা সেতুর নিচ থেকে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ স্কুলছাত্র আলিফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ

নিহত স্কুলছাত্র গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের একমাত্র সন্তান আলিফ। তিনি এই বছর ভবেরচর ল্যান্ডভারী স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

নিহত আলিফের পরিবার ও স্থানীয়রা বলেন, গত (৫ মে) দুপুরে বন্ধুদের সঙ্গে গজারিয়ার তেতৈতলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে যায়। সেখানে গিয়ে মেঘনা সেতুর নিচ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হয়। তার পরে স্বজনরা নদীতে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার খোজ শুরু করেন। এই সময় ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দিলেও নিখোঁজের কোন সন্ধান মেলেনি। তার পর আজ তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পায় তার পরিবার।

আরও পড়ুন: মাদারীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, নিহতের লাশ নদীতে ভেসে উঠলে নিহতের পরিবার তার সন্ধান পায়। তার পরে নৌ পুলিশ লাশটি উদ্ধার করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা