সংগৃহীত
সারাদেশ

আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি : নাটোরে মো. মনজুর রহমান মঞ্জু নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে লালপুরের গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মো. মনজুর রহমান মঞ্জু লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু আজিমনগর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জন লোক এসে মঞ্জুরের মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। মুখোশধারী দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা