সংগৃহীত ছবি
সারাদেশ

হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটে একজন ও বেলা ১১টা ১০ মিনিটে অন্যজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার বাবু বারী হাজারির ছেলে ওমর আলী ও মানিকপুর এলাকার বাসিন্দা বাতেন মাঝি।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

জানা যায়, ওমর আলীকে সকাল পৌনে ১১টার দিকে এবং আব্দুল বাতেন মাঝিকে সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। ওমর আলী চরকিশোরগঞ্জের বাবুরারি হাজারীর ছেলে এবং আব্দুল বাতেন মাঝি মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুরের ওলিউল্লা মাস্টারের ছেলে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, তীব্র গরমে ওমর আলী মাঠে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। আর আব্দুল বাতেন মাঝি শহরের বাজার একালায় ছিলেন। কিন্তু তাদের দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হিট স্ট্রোকের উপসর্গ ছিল।

আরও পড়ুন : এসি বিস্ফোরণে আহত ব্যক্তির মৃত্যু

এছাড়া আরও চারজনকে হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি একজনকে চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা