সংগৃহীত ছবি
সারাদেশ

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকায় স্কুল থেকে ফেরার পথে তাফরিন সুলতানা ঝুমুর (৯) নামে ১ শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে।

আরও পড়ুন: এসি বিস্ফোরণে আহত ব্যক্তির মৃত্যু

সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় খিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সন্ধ্যায় নিহতের মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত শিশু উপজেলার খিলপাড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে এবং স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন: রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পুলিশ বলেন, সকাল ১০টার দিকে স্কুল ছুটির পরে বাড়ি ফিরছিল ঝুমুর। এই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা খিলপাড়া এলাকায় একটি ধানী জমিতে নিয়ে তাকে প্রথমে ধর্ষণ করে পরে হত্যা করে ফেলে যায়।
বেশ কিছু সময় ঝুমুর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন শিশুটির মা রাজিয়া বেগম।

আরও পড়ুন: গরমে অসুস্থ রিকশাচালকের প্রাণ রক্ষা করলেন ট্রাফিক পুলিশ

সোমবার বিকেল ৩টার দিকে খিলপাড়া এলাকায় একটি ধানের জমিতে শিশুটির লাশ দেখতে পান স্থানীয় কিছু লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

শিশুটির মা রাজিয়া বেগম জানান, আমাদের সঙ্গে কারো কোন প্রকার শত্রুতা নেই। কেন আমার এই অবুঝ শিশুটিকে এই ভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হলো, আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।

আরও পড়ুন: ভোটে মানুষের আস্থা ফিরেছে

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের মা রাজিয়া বেগম বাদী হয়ে রাতে থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা