ছবি: সংগৃহিত
সারাদেশ

হরিপুরে হিট স্ট্রোকে নারী শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রাস্তা সংস্কারের কাজ করার সময় হিট স্ট্রোকে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ৪

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লতিফা বেগম (৪০) উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।

স্থানীয়রা জানান, ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পান লতিফা বেগমের দেবর ইলিয়াস। সকা‌লে দেবরের প‌রিব‌র্তে তিনি শ্রমিক হি‌সে‌বে অন্যান্য শ্রমি‌কের স‌ঙ্গে কা‌জে যোগ দেন।

আরও পড়ুন: বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণ

লতিফা বেগম মাটির রাস্তা পুনর্নির্মাণে মা‌টি কাটার কাজ কর‌ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় প‌থেই তি‌নি মারা যান।

বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তা‌হের জানান, ওই নারী শ্রমিক কাজ করার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং জ্ঞান হারান। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প‌থে মৃত্যু হয় তার। কিছু দিন আগে ওই নারীর স্বামীও হৃদরোগে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.শামীমুজ্জামান জানান, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে ওই নারী শ্রমি‌কের মৃত্যু হয়েছে বলে ধারণা কর‌ছি।

আরও পড়ুন: মঙ্গলবার আরও বেশি গরম অনুভূত হবে

হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ জানান, নারী শ্রমিকের মরদেহ সুরতহাল রিপোর্টের পর হিট স্টোকে মৃত্যু হয়েছে বলে ধারণা কর‌ছি। স্বজন‌দের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সি‌ভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ জানান, হরিপুরে হিট স্ট্রোকে এক নারী শ্রমিক মারা গেছেন। তিনি রোদের মধ্যে কাজ করছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট ব্যবস্থাপনা নিয়ে নতুন ও ক...

মস্তিষ্ক কেন ভুলে যায়? স্মৃতিশক্তি কমার কারণগুলো জানুন

দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়ও অনেক সময় মনে রাখা কঠিন হয়ে পড়ছে? নাম, তারিখ বা গ...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ, বহু হতাহত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর কার্যত এক ধ্বংসস্তূপে...

দেশজুড়ে বজ্রপাতের সতর্কতা: ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের ১৪টি জেলার বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রসহ ঝড়-বৃষ্টি,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা