সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : হবিগঞ্জে হারুন আহমেদ নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : ইইউর সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আজিজুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জয়নাল মিয়া, মিলন আহমেদ, আবুল ফজল, কুতুব উদ্দিন, রফিক মিয়া, জাকির হোসেন ও আব্বাস উদ্দিন।

আরও পড়ুন : প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ছায়েদ আলী, মিজাজ আলী, মতলিব মিয়া, কুতুব উদ্দিন, আবুল কালাম, জিয়াউর রহমান, আয়াত আলী (পলাতক), ইছাক আলী, জজ মিয়া ও ইব্রাহিম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার হুরগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার মিলন আহমেদ ও হারুন আহমেদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ২০০৩ সালে ইউপি নির্বাচনের পর এ বিরোধ আরও তীব্র হয়। ওই বছরের ১৪ ফেব্রুয়ারি সকালে হারুন আহমেদসহ ৭-৮ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদকে দাওয়াত দিতে যান। এসময় পথে মিলন আহমেদের নেতৃত্বে ৪০-৫০ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।

হামলায় হারুন আহমেদ ঘটনাস্থলেই মারা যান। তার শরীরে ৩২টি ফিকলের (সুচালো অস্ত্র) আঘাতের চিহ্ন পায় পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই সুমন আহমেদ বাদী হয়ে সদর থানায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন : হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু

তদন্ত শেষে একই বছরের ১৮ আগস্ট সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ বলেন, আসামিদের মধ্যে আটজন বিচার চলাকালীন মারা যান। নির্দোষ প্রমাণিত হওয়ায় ২২ জনকে খালাস দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা