বোয়ালমারীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা 
সারাদেশ

বোয়ালমারীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজলার সাতৈর বাজারের দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের কারণে দোকান দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

আদালত সূত্রে জানা গেছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় উপজেলার সাতৈর বাজারের মিষ্টির দোকান স্বপন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক স্বপন কুমার সাহা ও তপন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক তপন কুমার সাহাকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা