ছবি: সংগৃহীত
রাজনীতি

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. মহিউদ্দিন। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে এদিন বেলা ১১টার দিক থেকে মো. মহিউদ্দিনের ফরম সংগ্রহ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা শহরে দুই পৌরসভা, সদর উপজেলা ও গজারিয়া উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের হাজার হাজার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতাকর্মী উপস্থিত হন। তারা ‘মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই’ স্লোগানে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন এলাকা মুখরিত করে তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান ফকির, আলহাজ্ব মো. মজিবুর রহমান, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান (মনা), পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম, গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওহিদুজ্জামান প্রমুখ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা