তথ্য অধিকার আইন বিষয়ে দিনব্যাপী কর্মশালা
সারাদেশ

তথ্য অধিকার আইন বিষয়ে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

খুলনা:
‘সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন’ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) নিজস্ব মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জনগণকে জানার সুযোগ দিতে হবে। জানার সুযোগ তৈরি হলে জনসাধারণ সাহসী হয়ে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।’

কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল। মডারেটরের দায়িত্ব পালন করেন খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মো. তবিবুর রহমান।

এর আগে সকালে অনলাইনে যুক্ত হয়ে ঢাকা থেকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেন ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে একই বিষয়ে কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে রেক্টর বলেন, ‘তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে সরকারি-বেসরকারি সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, দুর্নীতি কমবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

কর্মশালায় খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের ২৬ জন কর্মকর্তা অংশ নিয়ে তথ্য অধিকার আইনের ওপর সুপারিশমালা তৈরি করেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা