সোয়া ১৩ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক তিন
সারাদেশ

সোয়া ১৩ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক তিন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও জেলার আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে দুই লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

আটককৃত তিন ইয়াবা ব্যবসায়ী হলেন- কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকার রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দীন (৩৬) ও একই উপজেলার ডেগারদীঘি বদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০)।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামানকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরেক ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মোট এক লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে বাকলিয়া থানার আহাদ কনভেনশন সেন্টারের সামনে থেকে এক লাখ পিস ইয়াবাসহ মো. জমির উদ্দীন ও মো. রমজান আলীকে আটক করেন র‌্যাব সদস্যরা। তারা কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন।

এ দুটি ঘটনায় আনোয়ারা ও বাকলিয়া থানায় মাদক আইনে দুটি মামলা করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি মাহমুদুল হাসান মামুন।


সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা