দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মঈন তুষার
সারাদেশ

বাংলাদেশ বাণী সম্পাদক তুষারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের তিনমাস মেয়াদী ছাত্র কর্মপরিষদের সাবেক ভিপি মঈন তুষারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বর্তমানে রাজনীতি না করা সাবেক এই ছাত্রনেতা বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক পদে আছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান।

মামলায় অভিযোগ করা হয়, ফেসবুক পেজ ‘বরিশাল উইথ এ মিশন’ থেকে রাজিব হােসেন খানসহ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতিকউল্লাহ মুনীম, রইজ আহমেদ মান্না ও সাজ্জাত সেরনিয়াবাতের ছবি ব্যবহার করে একটি কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।

মামলার বাদী রাজিব হােসেন খান এজাহারে দাবি করেছেন, ফেসবুক পেজটি মঈন তুষারের হতে পারে।

মঈন তুষার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হােসেন হিরন ও জেবুন্নেছা আফরোজ এমপির অনুসারী। দীর্ঘদিন ধরেই সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর গ্রুপের সঙ্গে হিরণ-জেবুন্নেছা গ্রুপের স্নায়বিক বিরোধ চলে আসছে। তবে সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হওয়ার পর রাজনীতি থেকে নিজেকে আড়াল করে রাখেন মঈন তুষার।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা