বরিশাল কর ভবনে আগুন, (ইনসেটে) ধোঁয়ায় অসুস্থ অতিরিক্ত কমিশনার
সারাদেশ

বরিশাল কর ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ অতিরিক্ত কমিশনার  

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল কর ভবনে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টায় আগুন নেভালেও একজন অতিরিক্ত কর কমিশনার ধোঁয়ায় অসুস্থ হয়েছেন, পুড়ে গেছে কার্যালয়ের বেশ কিছু সরঞ্জাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে লাগা আগুনের ধোঁয়ায় ওই ভবনের চারতলার ডরমেটরিতে থাকা অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আগুনে ভবনের দোতলার তথ্য ও সেবা কেন্দ্রের তিনটি এসি, তিনটি কম্পিউটার, দুটি আলমিরা, কিছু ফাইল ও কাগজপত্র এবং অফিসের ডেকরেশন পুড়ে যায়।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক শিকদার মোবাইল ফােনে বলেন, ‘কর ভবনের দ্বিতীয়তলার কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। আমরা চারটি ইউনিট নিয়ে দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

ফারুক শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

উপ-কর কমিশনার মো. মঞ্জুর রহমান জানান, ওই ভবনের চারতলার ডরমেটরিতে থাকতেন অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী। তিনি ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুগ্ম কমিশনার লুৎফর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরীর চিকিৎসা চলছে। তার শরীরের কোথাও পোড়েনি। তবে ধোঁয়ায় তার কি ক্ষতি হয়েছে, পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটি নিশ্চিত করা যাবে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা