কলেজছাত্র মো. অলি খান
সারাদেশ

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রাজাপুর উপজেলা সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার কলেজছাত্র মো. অলি খান (২০)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এলাকার খানবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অলি খান ওই বাড়ির মো. নাসির উদ্দিন রুবেল খানের ছেলে ও বরিশাল পলিটেকনিক কলেজের ২য় বর্ষের ছাত্র।

অলি খানের চাচা মো. আল-আমিন খান জানায়, বিকালে বাড়ির পাশে পানির পাম্প দিয়ে নালা সেচ করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন অলি। পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অলিকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর ও অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা