পদ্মায় বিলীন শিবচরের ইউনিয়ন পরিষদ ভবন
সারাদেশ

পদ্মায় বিলীন শিবচরের ইউনিয়ন পরিষদ ভবন

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুর: পদ্মার ভয়াবহ ভাঙনে এবার নদীগর্ভে চলে যাচ্ছে অনেক পাকা স্থাপনাও। এরই মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে নদীগর্ভে। প্রমত্তা পদ্মা এবার গ্রাস করে নিল মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন।

ব্যাপক ভাঙনে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভবনটির পিলার নদীতে চলে যায়। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পুরো ভবনটিই পদ্মানদীতে বিলীন হয়ে গেছে।

কয়েক বছর আগেও ভবনটি নদী থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ছিল। পাশেই একটি কমিউনিটি ক্লিনিক ও কাজীরসুরা বাজারের অর্ধ শতাধিক দোকানপাটসহ বিস্তীর্ণ জনপদ ভয়াবহ ভাঙন ঝুঁকিতে রয়েছে। চলতি বন্যা ও নদীভাঙনে শিবচরের চরাঞ্চলের চারটি বিদ্যালয় নদীতে বিলীন হয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চলতি বন্যায় চরের বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবন, চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক স্থাপনা ও ইউনিয়ন পরিষদ, কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭নং কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের তিনতলা ভবনটি বিলীন হয়েছে। আক্রান্ত হয় অনেক ঘর-বাড়ি ।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা গণমাধ্যমকে জানান, ‘বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টার চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু পদ্মার তীব্র স্রোতের কারণে কিছুতেই ভাঙন ঠেকানো যাচ্ছে না। ইতোমধ্যেই শিবচরের চরাঞ্চলের একটি ইউনিয়ন পরিষদ ভবন পদ্মানদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা