খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা
সারাদেশ

খুলনায় মামলার হার কমেছে

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: আগের মাসের চেয়ে আগস্ট মাসে জেলায় মামলার সংখ্যা কমেছে। খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভায় এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জুম প্রযুক্তির মাধ্যমে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।

সভায় জানানো হয়, বিগত জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে মামলার সংখ্যা খুলনা মেট্রোপলিটন এলাকায় ৩১টি ও জেলা অধিক্ষেত্রে ৬৪টি কমেছে। ওই মাসে জেলায় ৮৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭৬টি মামলা ও ২৮৬ জনকে দণ্ড দেওয়া হয়। এ সময় তিন লাখ ৪৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, অপরাধ প্রবণতা রোধে জেলা-উপজেলার বাজারগুলোতে সংশ্লিষ্ট বাজার কমিটির মাধ্যমে সিসিটিভি স্থাপন করতে হবে। মাদকের অপব্যবহার ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে।

তিনি বলেন, জেলার গ্রামীণ এলাকায় শালিসি বৈঠকে মুচলেকার মাধ্যমে অর্থ আদায় করে প্রাপ্য ব্যক্তিকে না দিয়ে শালিসকারীরা আত্মসাৎ করছেন, এমন বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে, যা ফৌজদারি অপরাধ।

জেলা প্রশাসক সরকারি শিশু পরিবারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিশুদের বিকাশে সঠিক পরিবেশ রক্ষা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় পুলিশের পক্ষ থেকে সাইবার অপরাধ ও প্রতারণা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম আবুল কালাম আজাদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, খুলনার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা