খুলনা-মোল্লারহাট-চিতলমারী রুটে বাস চলাচল বন্ধ
সারাদেশ

খুলনা-মোল্লারহাট-চিতলমারী রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার রূপসা-মোল্লারহাট-চিতলমারী রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। রুট পারমিট ছাড়াই অবৈধ গাড়ি চলাচলের প্রতিবাদে বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী হাজারো যাত্রী।

রূপসা-মোল্লারহাট-চিতলমারী রুটে ৬৩টি গাড়ির পারমিট রয়েছে। কিন্তু রূপসা বাসমালিক সমিতি অবৈধ সুবিধা নিয়ে এ রুটে আরও আটটি গাড়ি অন্তর্ভুক্ত করে অবৈধভাবে চালাচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে গত শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাসমালিক আকিজ মোল্লা, সারুখ ফকির ও মিজান শেখের নেতৃত্বে মোল্লাহাটের জয়ঢেঁকি এলাকা থেকে ওই আটটি গাড়ি আটক করা হয়।

রূপসা বাসমালিক সমিতির সাবেক কার্যকরী সভাপতি আকিজ মোল্লা জানান, করোনার কারণে অন্যান্য সময়ের চেয়ে সড়কে যাত্রী কম। এর ওপরে এ রুটে অবৈধ গাড়ি ঢোকানোর ফলে বৈধ মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে রোববার সকাল থেকে রূপসা-মোল্লারহাট-চিতলমারী রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বাসমালিকরা জানিয়েছেন, রূপসা-মোল্লারহাট-চিতলমারী রুটে অবৈধ গাড়ি চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বৈধ ৬৩ জন মালিক তাদের বাস চলাচল বন্ধ রাখবেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা