সংবাদ সম্মেলনে ছাত্র দাউদ ইব্রাহীম
সারাদেশ

বিনা কারণে হামলার শিকার ছাত্রের ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বিনা কারণে মারধরের শিকার ছাত্র দাউদ ইব্রাহীম। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের দর্শন বিভাগের ছাত্র এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচর গ্রামের বেপারী বাড়ির মাহবুব আলমের পুত্র।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মারধরকারীদের বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ওই সংবাদ সম্মেলন করেন।

ইব্রাহীম দাবি করেন, গত ২৮ এপ্রিল তার বোন সাবিহা মাহাবুবের শ্বশুরবাড়ি ভোলা সদর থেকে মায়ের অসুস্থতার কথা শুনে মেহেন্দিগঞ্জ উপজেলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তার মা হৃদরোগে আক্রান্ত। ওই দিন সকাল ৯টার দিকে ১০নং আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া ঘাট থেকে ট্রলার ছেড়ে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪নং শ্রীপুর ইউনিয়নের লঞ্চঘাটের একটু আগে রাস্তার মাথায় আসার পরই দেখতে পান, অনেক মানুষ লাঠি, পাইপ, বড়, রামদা নিয়ে তাদের যাত্রীবাহী ট্রলার পথরোধ করেন। কোন কিছু বুঝে ওঠার আগেই দাউদ ইব্রাহীমকে মারধর করেন। ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে যান।

জ্ঞান ফিরে তিনি দেখতে পান, মাথায় রক্ত, শরীর উলঙ্গসহ অধিকাংশ স্থান ক্ষত-বিক্ষত হয়ে গেছে। হামলাকারীরা তার পকেটে থাকা ১৫ হাজার টাকা মূল্যের নকিয়া থ্রি মোবাইলটি ভেঙে ফেলে। পরে ট্রলারচালক নান্নু জোমাদ্দার আহত ছাত্রকে তার বসতবাড়িতে নিয়ে যান।

স্থানীয় চিকিৎসায় অবনতি হওয়ায় ২৯ এপ্রিল ভোলা সদর হাসপাতাল ভর্তি করা হয় তাকে। তিনি সুস্থ হয়ে তার আত্মীয়-স্বজনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে ও মারধরের প্রতিকার চেয়ে ব্যর্থ হন।

দাউদ ইব্রাহীম জানতে পারেন, হামলার ঘটনায় মিজানুর রহমান নামের এক যাত্রী মেহেন্দিগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে ১‌ মে মামলা করেছেন। মামলার বাদী এবং আসামিপক্ষের কাউকেই চেনেন না দাউদ ইব্রাহীম।

মামলাটির আসামিরা হলেন, মো. জব্বার শেখ (৪৭), মো. জাহাঙ্গীর রাঢ়ী (৫৫), মো. কবির মৃধাসহ (৩৫) ১২ জন। এছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছেন ৪/৫ জন।

ছাত্রজীবনে ধার-দেনা করে নিজের চিকিৎসার অর্থ ব্যয় করেছেন দাউদ ইব্রাহীম। স্থানীয়ভাবে সমাধান না পেয়ে তিনি গত ৩১ আগস্ট ডাকযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য, পুলিশের আইজিপি, বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-৮ ও মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিত অভিযোগ পাঠান। কিন্ত এখন পর্যন্ত কোনো সুবিচার পাননি তিনি। এমনকি তিনি জানেনও না, কেন তার ওপর হামলা হয়েছে। তার ক্ষতিপূরনেণের আশ্বাসও কেউ দেননি।

অকারণে তার ওপরে চালানো ওই হামলায় মোবাইল ডিভাইস ও চিকিৎসাসহ ৪৩ হাজার ৫৮০ টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ইব্রাহীম।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা