বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু
সারাদেশ

বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে সারা দেশের মতো বরিশালেও শুরু হলো নির্ধারিত মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। আগামী ০১ অক্টোবর পর্যন্ত এ সাশ্রয়ী মূল্যে চারটি পণ্য বিক্রি চলবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিলাররা ব্যাংকে টাকা জমা দেয়ার পর নগরীর ত্রিশ গোডাউন টিসিবির গোডাউন থেকে পেঁয়াজ, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি উত্তোলন করেন এবং নগরীর পাঁচ পয়েন্টে বিক্রি শুরু করেন। সিটি এলাকার বাইরে প্রতিদিন জেলা শহরে দুইজন ডিলার এবং পাঁচটি করে উপজেলায় একজন ডিলার টিসিবি পণ্য বিক্রি করবেন।

টিসিবি বরিশাল অফিস প্রধান আয়শা বেগম জানান, বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরে টিসিবি’র মোট ১৮২ জন ডিলার রয়েছেন। প্রতিদিন ট্রাকে করে তারা সয়াবিন তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করবেন ডিলাররা। পর্যায়ক্রমে সব উপজেলায় সব ডিলাররা পণ্য বিক্রি করতে পারবেন। বিক্রির জন্য প্রচুর পণ্য মজুদ রয়েছে। আগামী ০১ অক্টোবর পর্যন্ত পন্য বিক্রির নির্দেশনা আছে বলে তিনি জানান।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা