বালুদস্যুদের বালুলুণ্ঠনে পদ্মাবাঁধে ভাঙন!
সারাদেশ

বালুদস্যুদের বালুলুণ্ঠনে পদ্মাবাঁধে ভাঙন!

বিভাষ দত্ত:

ফরিদপুর: বালুদস্যুদের ধারাবাহিক অনিয়মতান্ত্রিক লুণ্ঠনেই পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ বার বার ভাঙছে বলে মনে করছেন এলাকাবাসী।

তাদের অভিযোগ, গত এক বছরে জেলা প্রশাসন বার বার বালু উত্তোলনকারীদের শাস্তি দিয়েছে। কয়েকবার ড্রেজার মেশিন ও ট্রাক জব্দ করা হয়েছে। তারপরও তাদেরকে রোধ করা যায়নি। নদীতীর সংলগ্ন এলাকা ও চরাঞ্চলের বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে বালুদস্যুরা অবৈধ বালু উত্তোলন করে গেছেন।

অনুসন্ধানে জানা গেছে, কোটি কোটি টাকার বালু বিক্রি হয় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ও নর্থচ্যানেল ইউনিয়নে। স্থানীয় প্রভাবশালী মহল থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিদের মদদে এই বালু লুটপাটের কাজ চলেছে দীর্ঘদিন ধরে।

ফরিদপুরের বর্তমান জেলা প্রশাসক অতুল সরকার বালু উত্তোলন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পর এ প্রবণতা অনেক কমে আসে। কিন্তু বিগত দিনগুলোতে যেভাবে বালু উত্তোলন করা হয়েছে, তাতে পদ্মাতীরের আবাসিক, বাণিজ্যিক ও কৃষিভূমির ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।

সরেজমিনে গেলে এলাকার লোকজন অভিযোগ করেন, নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ইচ্ছামতো মাটি ও বালু উত্তোলনে পুরোনো সেতুটি গত বছর বন্যায় ধ্বসে পড়ে। পরবর্তীতে সেখানে কয়েক কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হয়। নতুন সেতুটিও ঝুঁকির মধ্যে রয়েছে। ব্রিজ থেকে পদ্মানদীর ভাঙন ৫০ গজ দূরে অবস্থান করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, এলাকার কবির মোল্যা, জব্বার জমাদ্দার, মোফা, আবুসহ বেশ কয়েকজন বালুদস্যু দীর্ঘদিন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। কয়েকমাস আগেও প্রশাসন ড্রেজার জব্দ করে তাদেরকে জরিমানা করেছিল।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) তীব্র ভাঙনে নদীতীর সংরক্ষণ বাঁধের প্রায় এক কিলোমিটার অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় জনতা ও বাপাউবোর যৌথ প্রচেষ্টায় এখনও জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে।

সরেজমিনে দেখা গেছে, ৩০-৪০ জন শ্রমিক পানি উন্নয়ন বোর্ডের ৭৫ কেজি ওজনের জিও ব্যাগে বালি ভর্তি করে মেশিনে সেলাই করছেন। কেউ কেউ ভাঙন কবলিত স্থানে বস্তাগুলো সারিবদ্ধ করছেন। তীব্র স্রোতে প্রায় এক কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে পানির ঘূর্ণিস্রোতে বাঁধের সিসি ব্লক নদীগর্ভে ধ্বসে গেছে। গোলডাঙ্গী ব্রিজ রক্ষার দুপাড়েও সিসি ব্লক নড়বড়ে অবস্থায় আছে।

নদীতীর সংলগ্ন বাসিন্দা নুরুদ্দিন বিশ্বাস (৭৫) বলেন, ‘দেখেন না ভাইঙ্গা যাইতেছে। শুক্রবার বিকেলবেলা ভুর ভুর শব্দে দেহি গাঙ্গের পাড় পানির স্রোতে গোলায় যাইতেছে। পাশেই আমার ঘর, আমি এলাকার ব্যাবাকতেরে সতর্ক করি। চেয়ারম্যানকে ফোন করি। সারারাত ঘুমাইতে পারি নাই।’

এলাকার আরেক বাসিন্দা মো. সাহেদ আলী বলেন, গোলডাঙ্গী ব্রিজ থেকে মাত্র ৫০-৭০ গজ দূরত্বে ভাঙন শুরু হয়েছে, আমরা দুশ্চিন্তায় আছি। ভাঙতে ভাঙতে কোথা থেকে কোথায় এসেছি। এইটুকু জমি তাও যদি চলে যায়, আমরা যাবো কোথায়?’

তাদের অভিযোগ, অনিয়মতান্ত্রিকভাবে এলাকায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, নদীর পাড় থেকে মাটি কাটায় এই ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান মোস্তাক মোবাইল ফোনে বলেন, ‘হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এ ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে আমি শুক্রবার রাতেই ভাঙনস্থলে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। এক কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণের দাবি জানাই।’

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রতিরোধের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তিন হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। আমি সরেজমিনে পর্যবেক্ষণে যাবো। এর বাইরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে অস্ত্র-ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা! আহত-৪ 

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে ফুটবল প্...

নিউমুরিং কনটেইনার টার্মিনালে ধর্মঘট আহ্বান

ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা...

১১ ও ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য...

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মাদারীপুরে খেলাফত মজলিসের ১৫ নেতার পদ স্থগিত

দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের...

ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এবার সরকারে যাওয়ার সুযোগ পেলে নতুন বাংল...

মুন্সীগঞ্জে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খল...

সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান

ময়মনসিংহ বন বিভাগের অধীন ভালুকা রেঞ্জের কাদিগড় বিট আজ প্রকৃতিপ্রেমীদের কাছে এ...

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে অস্ত্র-ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা! আহত-৪ 

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে ফুটবল প্...

১১ ও ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য...

নিউমুরিং কনটেইনার টার্মিনালে ধর্মঘট আহ্বান

ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা