জুটমিল ফের চালুর দাবিতে গণঅবস্থান-সমাবেশ
সারাদেশ

জুটমিল ফের চালুর দাবিতে গণঅবস্থান-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে জাতীয় জুটমিলসহ বন্ধ হয়ে যাওয়া ২৫টি জুটমিল ফের চালু ও শ্রমিক-কর্মচারীদের মজুরি কমিশনের এরিয়ারসহ সকল পাওনা পরিষদের দাবিতে গণঅবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় জুট মিল ১নং গেটের সামনে জুটমিলের শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে এই গণঅবস্থান ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মিলের শ্রমিক নেতা ও বাম সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসহ বন্ধ হয়ে যাওয়া ২৫টি মিল অবিলম্বে চালু ও শ্রমিক কর্মচারীদের সকল পাওনা পরিষদের দাবি জানান।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, শ্রমিক-কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনা চলা অবস্থায় হঠাৎ করেই গত ২ জুলাই বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় জুট মিলসহ দেশের ২৫টি জুটমিল। করোনা দুর্যোগ পরিস্থিতিতে কারখানা বন্ধ করে দেওয়া হলেও শ্রমিকদের প্রাপ্য বকেয়া ও ঈদ বোনাস এখনও পরিশোধ করা হয়নি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা