শিল্প ও সাহিত্য

পুলিৎজার পেলেন ফ্লয়েডকে হত্যার ভিডিও ধারণকারী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হাতকড়া পরানো অবস্থায় হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চৌভিন। মাটিতে ফেলে তার ঘাড়ে প্রায় ৯ মিনিট হাঁটু দিয়ে চেপে ধরায় নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এই নির্মম হত্যার ভিডিও ধারণকারী কিশোর ডারনেলা ফ্রেজার পুলিৎজার পুরস্কার পেয়েছেন।

শুক্রবার (১১ জুন) পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

নিজের মুঠোফোনে পুলিশি নির্যাতনের ওই ঘটনার ভিডিও ধারণ করেন পথচারী ডারনেলা ফ্রেজার। এই কাজের জন্য বিশেষ ক্যাটাগরিতে তাকে এবার পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে।

গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এই হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।

১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এটি। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

নিকোটিনে নষ্ট হতে পারে দাম্পত্য সুখ

নিকোটিনের ক্ষতি শুধু শরীরের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে দাম্পত্য...

মুন্সীগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার, ৮০ পিস ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই...

ক্যামেরা হ্যাক ঠেকানোর সহজ উপায়

নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসি ক্যামেরাই কখনো কখনো গোপনীয়তার ঝুঁকির কারণ হতে পা...

ফ্রান্সে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

ফ্রান্সে ১৪ বছর বয়সী অব্ধি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ১৫ বছরের...

মঠবাড়িয়ায় রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন নামে এক রাজমিস্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা