শিল্প ও সাহিত্য
তসলিমা নাসরিন

সাত আকাশ 

দেখেছিলাম এক আকাশচারীর মুখ।
আমাকে সে উড়িয়েছিল এক আকাশ দু'আকাশ করে
সাত আকাশে, দিয়েছিল শীর্ষসুখ!
সুখে আমি ভাসছিলাম, কাঁপছিল শরীর থিরথির!

নক্ষত্রের মতো সে চুমু খেয়েছিল প্রতিটি লোমকূপ
নেমেছিল চুপ চুপ ....
বিষম জোয়ার-জলে , সাঁতরেছিল সারারাত
আহা! ছুঁড়ছিলাম সুখে দু'হাত।
আকাশচারী হটাৎ হারিয়ে গেলে ভিড়ে
পেছনে দেখিনি ফিরে
কী করে পড়ছি আমি নিচে
মাটিতে, ধুলায়,রাস্তায়, পিচে।

স্বপ্নের সেই আকাশ
যেখানে আকাশচারীর বাস ,
আর কেউ যেতে চায় যাক,
পালে যার হাওয়া আছে, নিজেকে হারাক।
ধূলোর ঠিকানা ছেড়ে আমি কোথাও যাবো না।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা