শিল্প ও সাহিত্য

ভার্চ্যুায়ালি হবে বই মেলা

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনাভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে কোনও মেলা বসবে না। তবে ভার্চ্যুয়ালি মেলা অনুষ্ঠিত হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ডামাডোলের মধ্যেই শুরু হয়েছিল চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলা। মেলা শেষ হতেই দেশেও হানা দেয় প্রাণঘাতী এ ভাইরাস। দেশে এখন চলছে বিশ্বমহামারির দ্বিতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে নতুন রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এসবের মধ্যে গ্রন্থমেলা নিয়ে চলছিল অনিশ্চয়তা। কারণ মেলা মানেই লোক সমাগম। শেষ পর্যন্ত সবার আশঙ্কাই সত্য হলো। এই মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি স্থগিত করেছে মেলা। দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষিত এই মেলা প্রথমবার ভার্চ্যুয়ালি কেমন হয়, আর প্রকাশ-পাঠকই বা কেমনভাবে নেন সেটাই এখন দেখার বিষয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা