শিল্প ও সাহিত্য

 ভাস্কর্য অবমাননায় ৩০ কবির প্রতিবাদ

শিল্প ও সাহিত্য ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যের অবমাননার প্রতিবাদ জানিয়েছেন দেশের ৩০ জন কবি। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ওই কবিদের পক্ষ থেকে কবি সাজ্জাদ আরেফিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কবিরা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গত কিছুদিন যাবৎ সাম্প্রদায়িক মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ভাস্কর্যশিল্পের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। শুধু তাই নয়, তারা কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

তারা আরও বলেন, আমরা অবিলম্বে এই ঘৃণ্য ও ন্যক্কারজনক কর্মকাণ্ডে যুক্ত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। একইসঙ্গে ভাস্কর্যশিল্প অর্থাৎ সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থানকারী মৌলবাদী চক্রের আস্ফালন বন্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি মৌলবাদের উৎসমূল উৎপাটনের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কবিরা বলেন, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং মহান মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উদযাপনলগ্নে স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী অপশক্তির এহেন সংস্কৃতিবিরোধী ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বাংলাদেশের অব্যাহত প্রগতিবাদী অভিযাত্রাকে সরাসরি চ্যালেঞ্জের নামান্তর।

এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিকের সচেতন ভূমিকা প্রত্যাশা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বাংলাদেশকে জঙ্গিবাদী ও বাঙালি সংস্কৃতিবিরোধী অপশক্তির হাত থেকে রক্ষা করতে।

বিজ্ঞপ্তিতে সই করা কবিরা হলেন আসাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রুবী রহমান, সানাউল হক খান, মাকিদ হায়দার, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, জাহিদুল হক, মুহম্মদ নূরুল হুদা, কাজী রোজী, আলতাফ হোসেন, শিহাব সরকার, ফারুক মাহমুদ, নাসির আহমেদ, মোহাম্মদ সাদিক, গোলাম কিবরিয়া পিনু, কামাল চৌধুরী, মুহাম্মদ সামাদ, আসলাম সানী, আমিনুর রহমান সুলতান, তারিক সুজাত, সাজ্জাদ আরেফিন, মতিন রায়হান, সরকার আমিন, তপন বাগচী, আসাদ আহমেদ, ফারহান ইশরাক এবং পিয়াস মজিদ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

বিদেশি বিয়ের আড়ালে নারী পাচারের ফাঁদ, সতর্কতার তাগিদ

বিদেশে বিয়ে, উন্নত জীবন ও আর্থিক নিরাপত্তার স্বপ্ন অনেক পরিবারের কাছে নতুন সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা