ছবি: সংগৃহীত
বিনোদন

প্রাক্তন স্ত্রীর বিয়েতে ‘স্পাইডার-ম্যান’ তারকা

নিজস্ব প্রতিবেদক

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা শুধু বিয়েতে উপস্থিতই ছিলেন না, বরং অনুষ্ঠানের বিশেষ দায়িত্বও পালন করেন। এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও সেখানে উপস্থিত ছিলেন তিনি।

সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সংসার শুরু করলেন জেনিফার।

জেনিফারের বিয়ের অনুষ্ঠানে হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিথিদের মধ্যে ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।

টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। তাঁদের দুই সন্তান রয়েছে।

বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের বিশেষ মুহূর্তে টোবি ম্যাগুয়ারের উপস্থিতি নজর কেড়েছে অনেকের। ব্যক্তিগত সম্পর্কের ইতি ঘটলেও সাবেক সঙ্গীর নতুন জীবনের শুরুতে তাঁর পাশে দাঁড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নিষ্ক্রিয় ছিল সতর্কবার্তা ব্যবস্থা

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ...

গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি ও জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রাক্তন স্ত্রীর বিয়েতে ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছ...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা