বিনোদন
বিশ্বজুড়ে বিশাল আয়

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

বিনোদন ডেস্ক

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয় দেবগনের বহুল আলোচিত ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম থ্রি’। মাত্র ১০ দিনে বিশ্বজুড়ে ৪৭৯ কোটি রুপি আয় করে ২০২৬ সালের অন্যতম সফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে সিনেমাটি। একই সঙ্গে বছরের এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে উঠেছে এটি।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বক্স অফিসের হিসাব নিয়ে কাজ করা স্যাকনিল্কের তথ্য অনুসারে, ভারতে প্রথম সপ্তাহেই সিনেমাটি নিট ২৪৫ কোটি রুপি আয় করে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে আয় করে ১৭৬ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহের শুরুতেও দর্শক টানতে সক্ষম হয় সিনেমাটি। গত শুক্রবার (৯ অক্টোবর) আয় করে ১৪ কোটি ৫০ লাখ রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহ শেষে আরও ৪৯ কোটি রুপি যোগ হয়ে ভারতেই সিনেমাটির মোট নিট আয় দাঁড়ায় ৩০৯ কোটি রুপি।

বিদেশের বাজারেও আয় করছে ‘দৃশ্যম থ্রি’। মুক্তির দশম দিনে বিদেশে আরও ৬ কোটি রুপি আয় করে এর মোট বিদেশি আয় দাঁড়িয়েছে ১০৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৪৭৯ কোটি রুপি। ফলে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ২১ কোটি রুপি প্রয়োজন। বক্স অফিসের এই সাফল্যে অজয় দেবগনের ক্যারিয়ারে নতুন রেকর্ড গড়েছে ‘দৃশ্যম থ্রি’। সিনেমাটি বিশ্বব্যাপী ৪৫০ কোটি রুপি আয় করা সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘বর্ডার টু’-এর আজীবন আয়কে ছাড়িয়ে গেছে। পেছনে ফেলেছে ৪৩৫ কোটি রুপি আয় করা ‘হনুমান অংশ’কেও।

তবে শীর্ষস্থান এখনো অধরা। ১ হাজার ৮১৩ কোটি রুপি আয় করা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ রয়েছে তালিকার প্রথম স্থানে।অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম থ্রি’-এ বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। আরও অভিনয় করেছেন তাবু, শ্রিয়া শরণ, জয়দীপ আহলাওয়াতসহ অনেকে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা