জাতীয়
রাশিয়ার বাইরে বাংলাদেশেই প্রথম

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। আধুনিক এই নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়া পর্যবেক্ষণ, চুল্লির স্থিতিশীলতা বজায় রাখা এবং কেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনায় সহায়তা পাওয়া যাবে। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে, যা রাশিয়ার বাইরে রোসাটমের কোনো প্রকল্পে প্রথমবারের মতো চালু করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস সরবরাহ করা এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থায় ৪৩টি সিস্টেমের আওতায় প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়াসংশ্লিষ্ট সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এর ফলে চুল্লির স্থিতিশীলতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচালন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে, যা বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ এবং দক্ষ পরিচালনায় সহায়ক হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই নিয়ন্ত্রণব্যবস্থার পাশাপাশি রূপপুর প্রকল্পে যুক্ত করা হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে (আরএএসইউ) এই ব্যবস্থা তৈরি করেছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে এবং এটি স্টার্টআপ কার্যক্রমে অংশ নিচ্ছে। দ্বিতীয় ইউনিটেও একই ধরনের ব্যবস্থা স্থাপন করা হবে।

ওআইএসএস- এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন পরিচালন প্রক্রিয়ার তথ্য বিশ্লেষণ করে অপারেটরদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। সিস্টেমটি ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করতে পারে এবং সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন, সে বিষয়ে ৮০টিরও বেশি নির্দেশিকার ভিত্তিতে অপারেটরদের পরামর্শ দেয়া হবে।

বিদ্যুৎকেন্দ্র পরিচালনার ক্ষেত্রে বিপুল পরিমাণ কারিগরি তথ্য দ্রুত বিশ্লেষণ করা এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া গুরুত্বপূর্ণ। ওআইএসএস জটিল পরিচালন-সংক্রান্ত তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপন করে অপারেটরদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এর মাধ্যমে বিভিন্ন পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে নিয়ন্ত্রণকক্ষের কর্মীরা আরও কার্যকর সহায়তা পাবেন।

এ বিষয়ে রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সবচেয়ে বড় প্রকল্প হওয়ার পাশাপাশি আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রোসাটমের একটি অগ্রণী প্রকল্প। বিদেশে রোসাটমের নির্মিত কোনো বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

লিখাচেভ আরও বলেন, এই ব্যবস্থা বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় সাড়া দেয়ার সময় কমাতে, পরিচালন ব্যয় হ্রাস করতে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের জন্য নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করতে পারবে।

জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। উভয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন-সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি স্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা