ছবি: সান নিউজ
স্বাস্থ্য

মুন্সীগঞ্জে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ ঘণ্টা কর্মবিরতি পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি পালিত হয়।

তাদের এই কর্মবিরতির কারণে সেবা নিতে আসা হাসপাতালের রেডিওলজি, প্যাথলজি–সহ বিভিন্ন সেবায় রোগীদের লাইন দেখা যায়। সেবা না পেয়ে অনেকে পড়েন চরম ভোগান্তিতে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেডের দাবি করে আসছেন। কিন্তু কোনো সরকারই তাদের দাবি বাস্তবায়ন করছে না। তাই তারা কর্মবিরতিতে গেছেন। দুই–এক দিনের মধ্যে তাদের দাবি আদায় না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মবিরতির পর আগামীতে লাগাতার কর্মসূচি ও কমপ্লিট শাটডাউন করবেন বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ সময় উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব); মো. আব্দুস সালাম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব); মো. শুকুর মাসুদ, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি); মো. শহিদুল ইসলাম (ফার্মাসিস্ট) সহ অন্যান্য সদস্যরা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা