মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ
জাতীয়
যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপ

মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

সান নিউজ ডেস্ক : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে মিয়ানমারের যুদ্ধবিমানের দুটি গোলা এসে পড়ার ঘটনায় দেশ‌টির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডে‌কে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

আরও পড়ুন : তিস্তার পানি বণ্টন ভারতের ওপর নির্ভর

রোববার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতকে তলব করে এ কড়া প্রতিবাদ জানা‌নো হয়।

ঢাকার তলবে এদিন বেলা ১১টার দি‌কে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাজির হন রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির রাষ্ট্রদূতের কাছে দেশ‌টি থেকে বাংলাদেশ ভূখণ্ডের পড়া গোলার বিষ‌য়ে ব্যাখ্যা চান। পাশাপাশি ফের এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য কড়া ভাষায় প্রতিবাদ জানা‌নো হয়।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সম্প্রতি মর্টার শেলসহ মিয়ানমারের গোলা পড়ার ঘটনায় নেই‌পি‌ডো‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেশ‌টির কর্তৃপক্ষের সঙ্গে এ বিষ‌য়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করবেন।

আরও পড়ুন : রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্য রেখার কাছাকাছি বাংলাদেশ সীমান্তে এসে দুটি গোলা পড়ে।

দুটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়।

আরও পড়ুন : জো বাইডেন রাষ্ট্রের শত্রু

যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয় আর হেলিকপ্টার থেকেও ৩০-৩৫টি গুলি করা হয়। এ সময় বাংলাদেশের সীমানা পিলার ৪০-এর ১২০ মিটার অভ্যন্তরে যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়ে।

প্রসঙ্গত, গত সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়ে বাংলাদেশে। ওই ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডে‌কে নোট ভার্বালের মাধ্যমে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম জা‌নি‌য়ে‌ছি‌লেন, মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা বিবেচনায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করবে ঢাকা

তিনি আরও জানান, দেশটির আর একজন নাগরিকও যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দিয়েছে সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আজিজুল ইসলাম (৩০...

দক্ষিণ পশ্চিমের ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

ঢাকা-১৯ আসনে আমেজহীন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রচারণা

আর মাত্র ৯দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখনো সব প্রার্থীর সঙ্গ...

এবারের নির্বাচন ভাত ও ভোটের অধিকারের নির্বাচন -মামুনুল হক

এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকা...

ভোট গণনার সময় কারচুপি প্রতিরোধ করবেন: তারেক রহমান

ভোট গণনায় দেরি হতে পারে-এমন কথার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ব...

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড....

ভালুকার ব্যস্ত প্রার্থীরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা