নারী
মহিলা পরিষদের বিবৃতি

পরীমনি ও মডেলদের সংবাদে ক্ষুণ্ন হচ্ছে নারীর মর্যাদা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার পরীমনিসহ অভিনেত্রী-মডেলদের নিয়ে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনে নারীর মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেছে মহিলা পরিষদ। এসব সংবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নারী সংগঠনটি। একই সঙ্গে গ্রেফতার সহকর্মীদের (পরীমনি, পিয়াসাদের) নিয়ে শিল্পী সমিতির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে মহিলা পরিষদ।

রোববার (৮ আগস্ট) এ বিষয়ে উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন।

গত ৩০ জুলাই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম মৌকে, তারপর চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার আগে গ্রেফতার করা হয় ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে। তাদের বাড়িতে মদ, মাদকদ্রব্য, জুয়া খেলার সামগ্রী পাওয়ার কথা জানানো হয়।

আলোচিত গ্রেফতার অভিযান নিয়ে তুমুল আলোচনার মধ্যে গণমাধ্যমে একের পর এক প্রতিবেদনও প্রকাশ-প্রচার হচ্ছে।

মহিলা পরিষদের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে, কোনো নারী ঘটনার শিকার বা অভিযুক্ত যাই হোক না কেন, এমনভাবে সংবাদ প্রচার ও শব্দ প্রয়োগ করা হয়, যাতে নারীর আত্মমর্যাদা ক্ষুণ্ন হয়। এই ঘটনাসমূহ নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রকাশ। যখন গণমাধ্যমকে জেন্ডার সংবেদনশীল করতে নারী আন্দোলন বিশেষ ভূমিকা রাখছে, গণমাধ্যমও নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে সহযোগী ভূমিকা রেখে চলেছে; সেইসময় দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো গণমাধ্যমের ভূমিকা নারীর মানবাধিকারকে ক্ষুণ্ন করছে।

বিবৃতিতে নারী নেত্রীরা অভিযোগ করে বলেন, আমরা লক্ষ্য করলাম এই ক্ষেত্রেও সংবাদ উপস্থাপন ও শব্দ প্রয়োগের মাধ্যমে পাঠক-দর্শকের মনোযোগ আকর্ষণ করার অপপ্রয়াস চালানো হচ্ছে, যা সুস্থ সাংবাদিকতার পরিপন্থি।

ব্যক্তি নারীর মর্যাদা ক্ষুণ্ন করে ও মানবাধিকার লঙ্ঘন করে, এমন কোনো ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মহিলা পরিষদ নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, এক্ষেত্রে বিচারের আগেই দোষি করে দেয়ার প্রবণতাও দেখা যাচ্ছে, যা প্রত্যাশিত নয়। বিচারের আগেই এই ধরনের সংবাদ পরিবেশন নারীর ক্ষমতায়নে বাধা সৃষ্টি করবে।

নারীদের যারা অপরাধে ব্যবহার করছে, তাদের চিহ্নিত করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, “অপরাধের মূল কারিগরদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনায় নারী ও কন্যাদের ব্যবহার করা অব্যাহত রয়েছে। বর্তমানে এই প্রবণতা যে নিষ্ঠুর ও ভয়ংকর রূপ নিয়েছে এই ঘটনাগুলো তারই প্রতিফলন। মহিলা পরিষদ মনে করে, এই সকল ঘটনার হোতাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না করলে এর পুনরাবৃত্তি ঘটবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা