নারী

প্রেম করে বিয়ে দুই নারীর সঙ্গেই! 

অন্যরকম ডেস্ক: প্রেম ছিলো দুই নারীর সঙ্গেই। বিয়েও হলো একই মণ্ডপে, একই সময়ে। ঘটনাটি ভারতের তেলেঙ্গানার আদিলাবাদ জেলার।

অর্জুন নামের নৃ-গোষ্ঠীর একজন যুবক দুই বছর তার দুই খালাতো বোনের সঙ্গে প্রেম করেছেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে পরিবারের সম্মতিতে একই মণ্ডপে তাদের বিয়ে হয়। নিজ সম্প্রদায়ের রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে সংবাদসূত্রে জানা গেছে।

এই দুই নারীর মধ্যে উষা রানী নামের একজনের বাড়ি অর্জুনের নিজ গ্রামে। অপরজন উর্বশী। তিনি থাকেন পাশের গ্রামে।

প্রায় এক মাস আগে অর্জুন টিচার ট্রেনিং প্রোগ্রাম শেষ করেছেন। এখন চাকরি খুঁজছেন। তিনি জানান, উষা রানী ও উর্বশী দু’জনকেই তিনি ভালোবাসেন এবং বিয়ে করতে চেয়েছেন। যখন তিন পরিবারই এতে সম্মতি দেন, তখন একই দিনে একই সময়ে বিয়ে হয়।

মণ্ডল প্রজা পরিষদের প্রধান পণ্ড্র জৈবানথারো জানান, দুই কনের সম্মতির পরেই এই বিয়ে হয়েছে। তিনি বলেন, ‘নৃ-গোষ্ঠীদের মধ্যে এটি খুবই সাধারণ বিষয়। একই সময় দুই নারীকে বিয়ে একটি প্রথা। দুই নারীই তাকে বিয়ে করতে চেয়েছে। আর একই ব্যক্তির স্ত্রী হওয়া নিয়ে তাদের কোনো আপত্তি নেই।’

একই মণ্ডপে বিয়ের বিষয়টিও নতুন নয়। গত জানুয়ারিতে ভারতের ছত্রিশগড়ে হাসিনা ও সুন্দরী নামের দুই নারী চান্দু মরিয়া নামের এক ব্যক্তিকে বিয়ে করেন।

পরবর্তী সময়ে চান্দু বলেন, ‘আমি তাদের দু’জনকেই পছন্দ করতাম, তারাও আমাকে পছন্দ করতো। পরিবারের সম্মতি নিয়ে গ্রামবাসীর সামনেই আমরা বিয়ে করেছি। যদিও আমার এক স্ত্রীর পরিবারের সদস্যরা বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন না।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

মক্কা-মদিনা ইস্যুতে ছাড় নয়, সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ঢাকা

মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: সন্দেহভাজন তিনজন আটক

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামন...

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের...

ওষুধেই গজাবে নতুন দাঁত!

একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দ...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা